প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ● তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা ● সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা ● পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী ● চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ ● নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী ● টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা ●

পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন
পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় যুক্ত হয়ে নিজেদের মেধা বিকাশের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম আঞ্চলিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় দুটোই থাকবে। পরাজয়কে সহজভাবে গ্রহণ করে সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সাফল্যের জন্য প্রস্তুতি নিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

২০২৭ সালের শিক্ষা কারিকুলামে বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের বিষয়গুলো কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। আনন্দময় ও কারিগরি শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে ভবিষ্যতে দেশের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলাই এর লক্ষ্য।

দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যপাত্র মাহদী আমিন, জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)সহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

১ ঘণ্টা আগে
সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

২ ঘণ্টা আগে
স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা

স্নাতক যোগ্যতা নিয়েও তৃতীয় শ্রেণির মর্যাদায় প্রাথমিকের শিক্ষকরা

২৩ ঘণ্টা আগে
মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

৪ দিন আগে
চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

চাঁদপুরে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

৬ দিন আগে
দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ

১ সপ্তাহ আগে