প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী ● মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী ● সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের জন্য ২২ জেলায় হবে ‘শিশু স্বর্গ’ ● সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর ● জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ● তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা ● সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা ● পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী ●

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর

বিজ্ঞাপন
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা ও সক্ষমতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
সরকারি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আস্থা, সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, বর্তমান ডিজিটাল বিভাজন যেন ভবিষ্যতের এআই বিভাজনে পরিণত না হয়, সেটিই বাংলাদেশের অঙ্গীকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) ইস্তাম্বুলে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘এআই গভর্ন্যান্স ইন প্র্যাকটিস’ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ১২টি দেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। কোরিয়া প্রজাতন্ত্রের সরকার, আস্তানা সিভিল সার্ভিস হাব, ইউএনডিপি ও তুরস্ক সরকার যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, এআই এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়; সরকারি সিদ্ধান্ত গ্রহণ, নাগরিক সেবা ও উন্নয়ন প্রক্রিয়ায় এটি পরিবর্তন আনছে। তাই দ্রুত গ্রহণের পাশাপাশি দায়িত্বশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবকেন্দ্রিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এআই সুশাসনে তিনটি বিষয়কে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি—আস্থা ও বিশ্বাস, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা। দক্ষ মানবসম্পদ, কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, উপযুক্ত ডেটা ব্যবস্থাপনা ও সময়োপযোগী আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের বক্তব্য উদ্ধৃত করে ফকির মাহবুব আনাম বলেন, এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে, বরং বিদ্যমান বৈষম্য কমাতে সহায়ক হয়। এ জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সম্মেলনে ককেশাস, মধ্য এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউএনডিপি ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী

১৪ মিনিট আগে
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী

মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে: মৎস্যমন্ত্রী

১৮ মিনিট আগে
তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা

তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা

৩ ঘণ্টা আগে
সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা

সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা

৩ ঘণ্টা আগে
চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

৩ ঘণ্টা আগে