প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান

বিজ্ঞাপন
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে পরিণত করতে সরকারসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, দেশে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা প্রায় এক কোটি ৬০ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় এক-দশমাংশ। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা পাঁচ কোটিতে পৌঁছাতে পারে। তাই প্রবীণদের শুধু বয়সের সংখ্যা হিসেবে না দেখে স্বাস্থ্যবান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বুধবার ঢাকায় সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী বলেন, প্রবীণদের জন্য সরকারের বিদ্যমান ভাতা যথেষ্ট নয়। আরও বেশি মানুষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ভাতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। পাশাপাশি প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণে সরকারি উদ্যোগের সঙ্গে সামাজিক উদ্যোগও জরুরি।

এর আগে আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সংঘের সামনে থেকে নবীন-প্রবীণের মিলন মেলায় আয়োজিত র‌্যালিতে অংশ নেন মন্ত্রী। পরে সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভায় বক্তারা প্রবীণবান্ধব স্বাস্থ্যসেবা, গণপরিবহন ও সরকারি-বেসরকারি স্থাপনা, আয়-সঞ্চয়ের নিরাপত্তা এবং কর্মক্ষমতাহীন প্রবীণদের সামাজিক সহায়তা বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে প্রবীণ অধিদপ্তর গঠন, প্রবীণ নারীদের বৈষম্য দূর করা এবং জেলা-উপজেলায় প্রবীণদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, আবাসন ও খাদ্য সহায়তা বাড়ানোর সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

৫৮ মিনিট আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

১ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

২ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

২ ঘণ্টা আগে