বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আগে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এ ধরনের ঘটনা দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করে। নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার যেকোনো তৎপরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ঘরবাড়ি ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ব্যক্তি, পরিবার, সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
রিজভী আরও বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার কোনো ধরনের নৈরাজ্য, অপরাধ বা জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।




