প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা ● ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০ ● লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম ● প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ● যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক ● তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর ● বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, নগর অবকাঠামোয় বড় বরাদ্দ ● হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৯৩ ●

বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা আগামীতে দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বুধবার রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বাড়ে। তবে বিতর্ক যেন শুধু তর্কের জন্য তর্ক না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। বিতর্কে উপস্থাপিত তথ্য সঠিক, নির্ভরযোগ্য ও জ্ঞানভিত্তিক হওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু ভালো ফলাফল যথেষ্ট নয়; খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রয়োজন। এসব কার্যক্রম তাদের ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে।

শিক্ষার্থীদের মেধা বিকাশে দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এসব প্রতিযোগিতা আয়োজন করা হবে। বাংলাদেশ টেলিভিশনে তা সম্প্রচারেরও পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

খেলাধুলার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্ম যেখানেই থাকুক, তারা বাংলাদেশের সন্তান। দেশ ও মানুষের কল্যাণে তাদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ স্কুল ও রানার্সআপ সামসুল হক খান স্কুলকে অভিনন্দন জানান তিনি। পরে বিজয়ী দলগুলোর সদস্যদের মধ্যে ট্রফি, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ বক্তব্য দেন। মহাপরিচালক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা

১ ঘণ্টা আগে
ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন

ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন

১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০

২ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

৩ ঘণ্টা আগে
তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর

তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর

৩ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৯৩

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৯৩

৪ ঘণ্টা আগে