প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা ● ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০ ● লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম ● প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ● যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক ● তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর ● বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী ● ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, নগর অবকাঠামোয় বড় বরাদ্দ ● হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৯৩ ●

তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর

বিজ্ঞাপন
তুলা উৎপাদনে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
খাদ্য উৎপাদন ব্যাহত না করে চরাঞ্চল, লবণাক্তপ্রবণ এলাকা, খরাপ্রবণ অঞ্চল ও অন্যান্য কম ফসলি জমিতে তুলা চাষ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বিশ্ব তুলা দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ির তুলা ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, দেশের সীমিত কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি খাদ্য উৎপাদন অব্যাহত রেখে কৃষিপণ্যের বহুমুখীকরণ ও রপ্তানি বাড়াতে হবে। যেসব এলাকায় প্রচলিত খাদ্যশস্যের উৎপাদন তুলনামূলক কম, সেসব স্থানে তুলাসহ বিকল্প ফসলের আবাদ বাড়ানো যেতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, তুলার মান ভালো হওয়ায় উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। কৃষি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কম জমিতে বেশি উৎপাদন, উন্নতমানের পণ্য এবং উৎপাদন খরচ কমানোর ওপর গুরুত্ব দিতে হবে।

২০৩০ সালের মধ্যে তুলার উৎপাদন ৫ লাখ বেলে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে বিস্তারিত মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, প্রতিবছর কত জমিতে আবাদ বাড়ানো হবে, কোন এলাকায় সম্প্রসারণ করা হবে এবং কতজন কৃষককে যুক্ত করা হবে—পরিকল্পনায় এসব তথ্য সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তুলা চাষে খাদ্যশস্যের জমি ব্যবহার না করার নির্দেশ দিয়ে তিনি বলেন, চর, লবণাক্ত ও কম ফসলি জমিকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি তুলার সঙ্গে হলুদসহ অন্যান্য লাভজনক সাথি ফসল চাষের সম্ভাবনাও কাজে লাগাতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রঙিন তুলার সম্ভাবনা তুলে ধরে আমিন উর রশিদ বলেন, প্রাকৃতিকভাবে রঙিন তুলা উৎপাদন করা গেলে কাপড় তৈরিতে রাসায়নিক রঙের ব্যবহার কমানো সম্ভব হবে। এ ধরনের তুলা পরীক্ষামূলক নাকি বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে, তা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তুলা উৎপাদন সম্প্রসারণে অর্থায়ন বড় বাধা হবে না জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সহযোগিতা দিতে কৃষি মন্ত্রণালয় প্রস্তুত। তবে পরিকল্পনা বাস্তবায়নে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সলিম খান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব অধ্যাপক এএসএম গোলাম হাফিজ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: এ পর্যন্ত রোপণ ৩ কোটি ৫৭ লাখ চারা

১ ঘণ্টা আগে
ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন

ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন

১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬০

২ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

৩ ঘণ্টা আগে
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

৩ ঘণ্টা আগে
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৯৩

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৯৩

৪ ঘণ্টা আগে