প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

বুটেক্স-আইটিইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেবে: পানিসম্পদমন্ত্রী

বিজ্ঞাপন
বুটেক্স-আইটিইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেবে: পানিসম্পদমন্ত্রী
উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার এবং নতুন প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করতে বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন পানিসম্পদমন্ত্রী মেঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

হস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, টেক্সটাইল শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে তৈরি পেশাজীবীদের দেশ-বিদেশে চাহিদা রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

টেক্সটাইল শিল্পে পানির অতিরিক্ত ব্যবহারের বিষয়টি তুলে ধরে এ্যানি চৌধুরী বলেন, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামছে। তাই ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি পানির ব্যবহার কমাতে বিকল্প ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, টেক্সটাইল শিল্পের অগ্রগতির সঙ্গে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিকে টেকসই শিল্প উন্নয়নের মূল বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন ও মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। বক্তব্য দেন অধ্যাপক ড. তানিয়া আক্তার, অধ্যাপক ড. রাশেদা বেগমসহ অন্যরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

৩ ঘণ্টা আগে
পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

৩ ঘণ্টা আগে
সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

৩ ঘণ্টা আগে
খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি

খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি

৩ ঘণ্টা আগে
ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে

ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে

৫ ঘণ্টা আগে
রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

৫ ঘণ্টা আগে