বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের সমর্থন রয়েছে। ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনে বাংলাদেশ কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ওই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতায় দক্ষ করে ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে।
বিআইআইএসএসে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা—যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।




