বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফরিদাবাদ সংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ফুটপাত ও সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, প্রায় ৪৮ থেকে ৫০ বছর সরকারি জায়গা দখল করে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল। জায়গাটি মাদকের আড্ডা ও বিক্রির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। উচ্ছেদের পর সেখানে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও সংলগ্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণ করা হবে। জায়গা পর্যাপ্ত থাকলে কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, এক মাস পর নতুন খেলার মাঠটি উদ্বোধন করা হবে। উচ্ছেদ অভিযানে সহযোগিতার জন্য পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে মাদকমুক্ত এলাকা গড়তে স্থানীয় বাসিন্দা ও তরুণদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক জানান, ৪৭ নম্বর ওয়ার্ডে বর্তমানে ১১ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। নতুন করে আরও ৪ কোটি টাকার কাজ অনুমোদন দেওয়া হয়েছে। ফলে ওয়ার্ডটিতে মোট ১৫ কোটি টাকার উন্নয়নকাজ চলছে।
পরিদর্শনকালে তিনি উচ্ছেদকৃত স্থানে বৃক্ষরোপণ ও বাংলাদেশ ব্যাংক কলোনিতে লার্ভিসাইডিং কার্যক্রমে অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান ও ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




