প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ ● ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: জনপ্রশাসন উপদেষ্টা ● রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী ● দেশে সৃজনশীল অর্থনীতি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী ● প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: টুকু ● চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড ● চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক ● কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ● টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ● রেমিট্যান্স প্রবাহ, অর্থনৈতিক ভঙ্গুরতা ও রাজনৈতিক প্রভাব ●

প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: টুকু

বিজ্ঞাপন
প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: টুকু
প্রান্তিক পর্যায়ের খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনার দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে। হ্যাচিং ডিম ইতোমধ্যে নাইজেরিয়ায় রপ্তানি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ খাতের উৎপাদন বাড়ানো ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তরুণদের এই খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক তরুণ খামার করে সফল হয়েছেন। তাদের ঋণসহ প্রয়োজনীয় সুবিধা দেওয়া হচ্ছে। এতে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি প্রান্তিক পর্যায়ে খামারির সংখ্যাও বাড়বে।

দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খামারটির উন্নয়নে ইতোমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে খুলনার মানুষ যথাযথ সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: টুকু

প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: টুকু

৯ ঘণ্টা আগে
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান

১ দিন আগে
নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

১ দিন আগে
বাজারে সিন্ডিকেটকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

বাজারে সিন্ডিকেটকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

২ দিন আগে
‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’

‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’

৩ দিন আগে
ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন-নগদ অর্থ সহায়তা

ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন-নগদ অর্থ সহায়তা

৩ দিন আগে