প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ ● ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: জনপ্রশাসন উপদেষ্টা ● রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী ● দেশে সৃজনশীল অর্থনীতি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী ● প্রান্তিক খামারিরা সমৃদ্ধ হলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি: টুকু ● চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড ● চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক ● কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ● টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ● রেমিট্যান্স প্রবাহ, অর্থনৈতিক ভঙ্গুরতা ও রাজনৈতিক প্রভাব ●

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, গমসহ নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ পাইপলাইনে রয়েছে এবং এসব পণ্য আমদানিতে ঋণপত্র খোলার কার্যক্রমও স্বাভাবিক। রমজানসহ সারা বছর সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কাজ করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নিত্যপণ্যের দাম কমাতে আমদানি ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ফলের শুল্ক যৌক্তিকীকরণ এবং খেজুরের শুল্ক কমানোর বিষয়ে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে। ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংকঋণের সুদহার কমানোর বিষয়েও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে।

কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, শুল্ক পরিশোধের পরও মাল্টার ৪০০–৫০০ টাকা দাম গ্রহণযোগ্য নয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের অভিযানের পর দাম কমেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সরবরাহব্যবস্থার ব্যয় কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো ও পরিবহন প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, লজিস্টিকস ব্যয় ১৬ শতাংশ থেকে কমানোর লক্ষ্য রয়েছে। পাশাপাশি ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইন করা, আরজেএসসি আধুনিকায়ন এবং শেয়ার হস্তান্তরে ঘরে বসে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালুর কাজ চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আমদানিকৃত শিল্প উপকরণের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে সোডিয়াম সালফেট ও বিটুমিন আমদানিতে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (পিএসআই) বাধ্যতামূলক করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সভায় সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হকসহ ব্যবসায়ী নেতারা রমজানে চাল, ডাল, ছোলা, গম, ভোজ্যতেল ও চিনিসহ প্রধান ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের আশ্বাস দেন। বাজারের চাহিদা ও মজুদ পর্যবেক্ষণের পাশাপাশি বন্দর, কাস্টমস ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পণ্য খালাস নির্বিঘ্ন রাখার কথা জানান তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: জনপ্রশাসন উপদেষ্টা

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তির উদ্ভাবক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: জনপ্রশাসন উপদেষ্টা

২ ঘণ্টা আগে
দেশে সৃজনশীল অর্থনীতি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী

দেশে সৃজনশীল অর্থনীতি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী

৩ ঘণ্টা আগে
টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক

টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক

৬ ঘণ্টা আগে
রেমিট্যান্স প্রবাহ, অর্থনৈতিক ভঙ্গুরতা ও রাজনৈতিক প্রভাব

রেমিট্যান্স প্রবাহ, অর্থনৈতিক ভঙ্গুরতা ও রাজনৈতিক প্রভাব

৬ ঘণ্টা আগে
ভিসা সহজ ও বাণিজ্য বাড়াতে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহদী আমিনের বৈঠক

ভিসা সহজ ও বাণিজ্য বাড়াতে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহদী আমিনের বৈঠক

৮ ঘণ্টা আগে
লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম

লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে জেট ফুয়েলের দাম

১ দিন আগে