প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ● ‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক ● আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি: আসাদুল হাবিব দুলু ● ধর্মীয় সম্প্রীতির আহ্বান খাদ্যমন্ত্রীর, ১২৫ পূজামণ্ডপে চাল বিতরণ ● মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ ● ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ● চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক ● ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় হতে হবে রাজনীতি: এলজিআরডি মন্ত্রী ● ‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী ● সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর ●

প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবির মিলন

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবির মিলন
রেলের টিকিট কালোবাজারি ও ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক মাসের জন্য পূর্ণ স্বাধীনতা ও দায়িত্ব চেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ প্রস্তাব দেন মাহবুব কবির মিলন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পোস্টে তিনি বলেন, ঢাকা–কক্সবাজার ও ঢাকা–চট্টগ্রাম রুটে টিকিটের কালোবাজারি বন্ধে এক মাস কাজ করতে চান তিনি। এ জন্য কোনো পদ-পদবি বা বেতন-ভাতা প্রয়োজন হবে না; শুধু যাতায়াতের জন্য একটি গাড়ি এবং সংশ্লিষ্ট বিভাগে কাজ করার পূর্ণ স্বাধীনতা চান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তার প্রস্তাব অনুযায়ী, টিকিট পরীক্ষার কাজে অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশেষ পুলিশি সহায়তা নেওয়া হবে। যাত্রীর পরিচয় যাচাই, অনিয়মের ক্ষেত্রে দ্বিগুণ জরিমানা এবং টিকিট যার, ভ্রমণও তার—এই নীতি কার্যকর করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। টিকিট পরীক্ষক ও গার্ডদের শরীরে ক্যামেরা রাখার প্রস্তাবও দিয়েছেন।

মাহবুব কবির মিলন আরও বলেন, নির্ধারিত এক মাসে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আইন বাস্তবায়ন এবং বাহিনীটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নির্দিষ্ট রুটে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নিজের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হলে যেকোনো শাস্তি মেনে নেওয়ার অঙ্গীকার করে তিনি প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ চেয়েছেন। তাঁর প্রস্তাব বাস্তবায়নে সরকার কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, তা পোস্টে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ

৬ ঘণ্টা আগে
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা

৬ ঘণ্টা আগে
ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় হতে হবে রাজনীতি: এলজিআরডি মন্ত্রী

ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় হতে হবে রাজনীতি: এলজিআরডি মন্ত্রী

৬ ঘণ্টা আগে
৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ ঘণ্টা আগে
চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড

চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড

১ দিন আগে
কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১ দিন আগে