শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৪ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া তেজগাঁওয়ে ৯০, ওয়ারীতে ৭১, উত্তরা ৫১, মতিঝিলে ৪৯, লালবাগে ৪১, গুলশানে ৩২ ও রমনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে একজনকে।
অভিযানে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭টি ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।



