প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

মৃত্যুর আগে বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে তাজমিনের আকুতি, ধানখেতে মিলল মরদেহ

বিজ্ঞাপন
মৃত্যুর আগে বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে তাজমিনের আকুতি, ধানখেতে মিলল মরদেহ
কক্সবাজার থেকে ফেরার পথে বাবাকে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪)। এর পর কী ঘটেছিল, তা এখনো রহস্য। এক দিন পর কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধারের সময় তাজমিনের গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনাস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিবার সূত্রে জানা গেছে, চার দিন আগে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তাজমিন। পরে সে কক্সবাজারে যায়। ফেরার পথে কুমিল্লার পদুয়ার বাজারে নেমে ঘটনার আগের রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্থানীয় বাসিন্দারা জানান, ধানখেতে অটোরিকশার পাশে এলোমেলো ধানগাছ ও ধস্তাধস্তির মতো চিহ্ন দেখা গেছে। পরে এক বাসিন্দা মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

পুলিশ জানিয়েছে, অটোরিকশাটির নিবন্ধন থাকায় সেটির সূত্র ধরে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তাজমিনের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তাজমিন কুমিল্লা নগরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। কক্সবাজার থেকে ফেরার পর সে কীভাবে নির্জন ধানখেতে পৌঁছাল, কারা তার সঙ্গে ছিল এবং হত্যার কারণ কী—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
মঠবাড়িয়ায় ডিবির জালে দুই মাদক কারবারি, ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার

মঠবাড়িয়ায় ডিবির জালে দুই মাদক কারবারি, ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার

২ সপ্তাহ আগে
মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার

মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার

১ মাস আগে
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

১ মাস আগে
টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই ও বাবার চড়

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই ও বাবার চড়

১ মাস আগে
নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১ মাস আগে
ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪

ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪

১ মাস আগে