প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ● ‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক ● আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি: আসাদুল হাবিব দুলু ● ধর্মীয় সম্প্রীতির আহ্বান খাদ্যমন্ত্রীর, ১২৫ পূজামণ্ডপে চাল বিতরণ ● মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ ● ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ● চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক ● ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় হতে হবে রাজনীতি: এলজিআরডি মন্ত্রী ● ‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী ● সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর ●

তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভিতে ধরা পড়ল শেষ চলাচল, রহস্যে নতুন মোড়

বিজ্ঞাপন
তাজমিনের মৃত্যুর আগে সিসিটিভিতে ধরা পড়ল শেষ চলাচল, রহস্যে নতুন মোড়
কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে উদ্ধার হওয়া স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৪) মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। মৃত্যুর আগের রাতে কুমিল্লার পদুয়ার বাজারে একটি সিসিটিভি ফুটেজে তাকে চলাচল করতে দেখা গেছে। তবে এরপর সে কোথায় গিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফুটেজ অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের একটি বাস থেকে নামে তাজমিন। পরে পাশের কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যায় এবং একটি দোকানির সঙ্গে কথা বলে। রাত সোয়া ১২টার দিকে তাকে ওই এলাকা ছেড়ে যেতে দেখা যায়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তাজমিন এরপর কোন পথে গিয়েছিল, কারও সঙ্গে দেখা হয়েছিল কি না এবং কোনো অটোরিকশায় উঠেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মরদেহ উদ্ধারের স্থান থেকে কিছুটা দূরে একটি নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে গাড়িটির সঙ্গে তাজমিনের সম্পৃক্ততা এখনো নিশ্চিত হয়নি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই উপজেলার জগতপুরের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার ধারণা করছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, বান্ধবীর সঙ্গে কক্সবাজারে যাওয়ার পর বুধবার রাতে কুমিল্লায় ফিরছিল তাজমিন। তার বাবা একাধিকবার ফোন করলেও সে কল রিসিভ করেনি। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে একাধিক ইউনিট তদন্ত করছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

১১ ঘণ্টা আগে
শাহজালাল বিমানবন্দর ঘিরে ভাড়াটে ডাকাতচক্র, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা

শাহজালাল বিমানবন্দর ঘিরে ভাড়াটে ডাকাতচক্র, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা

১২ ঘণ্টা আগে
ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, বরখাস্ত অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী

ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, বরখাস্ত অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী

১৩ ঘণ্টা আগে
মৃত্যুর আগে বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে তাজমিনের আকুতি, ধানখেতে মিলল মরদেহ

মৃত্যুর আগে বাবাকে লাইভ লোকেশন পাঠিয়ে তাজমিনের আকুতি, ধানখেতে মিলল মরদেহ

১৩ ঘণ্টা আগে
গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন পিচ্চি রাজা

৪ দিন আগে
মাদ্রাসার নামে ভুয়া রশিদে টাকা আদায়, তিনজন আটক

মাদ্রাসার নামে ভুয়া রশিদে টাকা আদায়, তিনজন আটক

৪ দিন আগে