শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর টেরিয়াইল এলাকায় একটি বসতবাড়ির পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত ও তদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ।



