প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ● ‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক ● আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি: আসাদুল হাবিব দুলু ● ধর্মীয় সম্প্রীতির আহ্বান খাদ্যমন্ত্রীর, ১২৫ পূজামণ্ডপে চাল বিতরণ ● মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ ● ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ● চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক ● ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় হতে হবে রাজনীতি: এলজিআরডি মন্ত্রী ● ‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী ● সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর ●

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা

বিজ্ঞাপন
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা
চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

বৃহস্পতিবার চীনা দূতাবাস আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দলের সফরপূর্ব সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এবারের চীন সফর দুই দেশের সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইসমাইল জবিউল্লাহ বলেন, চীনের উন্নয়ন অভিজ্ঞতা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অবকাঠামো, শিল্পায়ন, প্রযুক্তি ও উদ্ভাবন থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার রয়েছে। চীনের সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দেশটির উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার জন্য তিনি প্রতিনিধি দলের সদস্যদের আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, অর্থনীতিতে বৈচিত্র্য আনা, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিল্প গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে আসতে পারে।

দুই দেশের জনগণের যোগাযোগ সহজ করা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চীনের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী বলেও জানান জনপ্রশাসন উপদেষ্টা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দলের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ

৭ ঘণ্টা আগে
ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় হতে হবে রাজনীতি: এলজিআরডি মন্ত্রী

ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় হতে হবে রাজনীতি: এলজিআরডি মন্ত্রী

৭ ঘণ্টা আগে
৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবির মিলন

প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবির মিলন

১৫ ঘণ্টা আগে
চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড

চুক্তি হলো, ১৫ বছরের জন্য এনসিটি পেল ডিপি ওয়ার্ল্ড

১ দিন আগে
কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১ দিন আগে