ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদক ব্যবসা বন্ধ, মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন—এই তিনটি বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরিও জরুরি।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, দ্রুত বিচার নিশ্চিত করা এবং মাদক শনাক্তকরণে পরীক্ষাগারের সক্ষমতা উন্নত করতে হবে। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের মানবিক সহায়তা ও চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সুযোগ দিতে হবে।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদক কারবারিরা রাজনৈতিক পরিচয় বদলে অপরাধ চালিয়ে যায়। তরুণদের মাদক থেকে দূরে রেখে পড়াশোনা, গবেষণা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের বিতার্কিকরা অংশ নেন। এতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।




