প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

দিল্লিতে বিক্ষোভ ঘিরে অভিজিৎ দীপকে, সৌরভ ও আশুতোষ আটক

বিজ্ঞাপন
দিল্লিতে বিক্ষোভ ঘিরে অভিজিৎ দীপকে, সৌরভ ও আশুতোষ আটক
ভারতের দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে বিমানবন্দর থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। এর আগে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করে পুলিশ।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মুম্বাই থেকে দিল্লিগামী বিমানে থাকা অবস্থায় স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে বিমানটি অবতরণের পরপরই তাঁদের আটক করা হয়। আগে থেকেই বিমানবন্দরে পুলিশ অপেক্ষা করছিল। এ সময় দীপকে ও অন্য নেতারা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করছিলেন। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটির দৃশ্য দেখা যায়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার প্রস্তুতিকালে গুরুগ্রামের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়। দলের নেতা সৌরভ দাসের দাবি, তাঁদের আইনজীবী রত্না সিংহকেও সকালে আটক করা হয়েছে। তিনি আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রতিবেদন অনুযায়ী, রাত থেকে সকাল পর্যন্ত দিল্লিতে ৫০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। তবে তাঁদের মধ্যে কতজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে, তিন নেতাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের আটক করে শান্তিপূর্ণ বিক্ষোভস্থলে যেতে বাধা দেওয়া হয়েছে। আটকের ঘটনাকে চলাফেরার স্বাধীনতার লঙ্ঘন উল্লেখ করে তাঁদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন

৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন

৩ ঘণ্টা আগে
জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

৩ ঘণ্টা আগে
পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

৯ ঘণ্টা আগে
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

১১ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী অর্জুন সিং

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী অর্জুন সিং

২ দিন আগে
যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

৩ দিন আগে