শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বছিলা উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, বিপুল জনসংখ্যার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে বর্জ্য অপসারণ ও ডেঙ্গুবাহী মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রশাসক ও তাঁর দলের মাঠপর্যায়ের কার্যক্রম প্রশংসনীয়।
তিনি বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা গড়তে প্রশাসনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি ‘শনিবারের অঙ্গীকার, বাসাবাড়ি রাখি পরিষ্কার’ স্লোগানে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। এ সময় ডিএনসিসির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



