প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ● বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ● জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতিমন্ত্রী ● বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী ● সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত ●

বিএডিসিতে জনবল সংকট, পদোন্নতি ও বদলি নিয়ে অসন্তোষ

বিজ্ঞাপন
বিএডিসিতে নতুন সংকট, জনবল ঘাটতি ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) জনবল সংকট, পদোন্নতি, বদলি ও প্রশাসনিক নেতৃত্ব নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল গ্রেড রিভিউ। সম্প্রতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এ-সংক্রান্ত আদেশ জারি হওয়ায় দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে আদেশে থাকা কিছু ত্রুটি ও অসংগতি সংশোধনের উদ্যোগ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক বদলির আদেশ জারির অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে কৃষি সচিবের হস্তক্ষেপে ওই আদেশগুলো বাতিল করা হয়। বর্তমানে কয়েকজন কর্মকর্তা প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতিষ্ঠানে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া বিএডিসির একজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে বদলি ও পদায়ন নিয়ে তদবির-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তিনি বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ পরিস্থিতিতে বিএডিসির প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনবল সংকট নিরসন এবং কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা দ্রুত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের স্বার্থে প্রশাসন ও পেশাজীবী নেতৃত্বের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংশ্লিষ্টদের মতে, আসন্ন বোরো ও রবি মৌসুমে কৃষকদের কাছে সময়মতো ন্যায্যমূল্যে মানসম্মত বীজ, সার ও সেচসুবিধা পৌঁছে দিতে বিএডিসির কার্যক্রম গতিশীল রাখা জরুরি। এ জন্য প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
কৃষি থেকে আরও
সার ডিলার নিয়োগের তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সার ডিলার নিয়োগের তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

১ সপ্তাহ আগে
অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ

অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ

৩ সপ্তাহ আগে
গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভা

গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভা

১ মাস আগে
প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী

১ মাস আগে
দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত: কৃষি সচিব

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত: কৃষি সচিব

১ মাস আগে
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের 'জিরো টলারেন্স': কৃষি সচিব

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের 'জিরো টলারেন্স': কৃষি সচিব

১ মাস আগে