প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নাগরিক হিসেবে সবার অধিকার সমান: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ● পরীক্ষাকেন্দ্রে মোবাইলসহ আটক, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২১০ ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ ● পিএইচডি ডিগ্রি অর্জন করলেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ● ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস ● এআইয়ের ঝুঁকি সামলাতে কার্যকর নীতিমালার তাগিদ আইএমএফের ● কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার ● বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে সব উন্নয়ন সহযোগীর সমর্থন রয়েছে: অর্থমন্ত্রী ● ডেঙ্গুর ভ্যাকসিন আনতে অর্থ কোনো সমস্যা নয়: ডিএসসিসি প্রশাসক ●

বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, ক্ষুধার্ত ৬৪ কোটি ৫০ লাখ মানুষ

বিজ্ঞাপন
বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, ক্ষুধার্ত ৬৪ কোটি ৫০ লাখ মানুষ
বিশ্বে প্রতিবছর প্রায় ১০৫ কোটি টন খাবার নষ্ট হয়। অথচ ২০২৫ সালে পর্যাপ্ত খাবার পায়নি বিশ্বের প্রায় ৬৪ কোটি ৫০ লাখ মানুষ। খাবারের অপচয় ও বৈশ্বিক ক্ষুধার এই উদ্বেগজনক চিত্র সামনে রেখে শুক্রবার (১৬ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিষ্ঠার দিন ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ‘আজই উদ্ভাবন, আগামীর পুষ্টি’। এর লক্ষ্য খাদ্যব্যবস্থার উন্নয়ন, পুষ্টি নিশ্চিত করা এবং খাবারের অপচয় কমানো।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের ৭ দশমিক ৮ শতাংশ মানুষ ক্ষুধার মুখে ছিল। আফ্রিকায় অপুষ্টির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। মহাদেশটিতে প্রায় ৩০ কোটি ৯০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগেছে। এশিয়ায় এ সংখ্যা ছিল ২৯ কোটি ২০ লাখ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

খাবারের অপচয়ের সবচেয়ে বড় অংশ ঘটে পরিবারে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির হিসাবে, মোট অপচয়ের ৬০ শতাংশ পরিবারে, ২৮ শতাংশ রেস্তোরাঁ ও খাদ্যসেবা খাতে এবং ১২ শতাংশ দোকানপাটে ঘটে। এ ছাড়া উৎপাদিত খাবারের প্রায় ১৩ শতাংশ ফসল তোলা থেকে দোকানে পৌঁছানোর আগেই নষ্ট হয়।

খাবারের অপচয়ে বিশ্ব অর্থনীতিতে বছরে এক লাখ কোটি ডলারের বেশি ক্ষতি হয়। উৎপাদিত কিন্তু খাওয়া হয় না—এমন খাবারের জন্য ব্যবহৃত জমি ও সম্পদের অপচয়ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করে। খাবারের ক্ষতি ও অপচয়ের কারণে বিশ্বে মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের আনুমানিক ৮ থেকে ১০ শতাংশ ঘটে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিশেষজ্ঞদের পরামর্শ, খাবারের অপচয় কমাতে বাজারের আগে তালিকা তৈরি, প্রয়োজনমতো রান্না, সঠিকভাবে খাবার সংরক্ষণ এবং বেঁচে যাওয়া খাবার কাজে লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এতে একদিকে সম্পদের অপচয় কমবে, অন্যদিকে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাও জোরদার হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পরীক্ষাকেন্দ্রে মোবাইলসহ আটক, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

পরীক্ষাকেন্দ্রে মোবাইলসহ আটক, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

১১ ঘণ্টা আগে
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২১০

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২১০

১২ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

১২ ঘণ্টা আগে
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য

১২ ঘণ্টা আগে
‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. মুহাম্মদ ইউনূস

১২ ঘণ্টা আগে
দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়াচ্ছে: ডেপুটি স্পিকার

দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়াচ্ছে: ডেপুটি স্পিকার

১৫ ঘণ্টা আগে