প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ● বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম ● ৫৫ বছর পর দেশে একজন ভালো ড্রাইভার পেয়েছি: প্রধানমন্ত্রীকে নিয়ে হুইপ নিজান ● দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: গোলাম পরওয়ার ● শেরে বাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ● একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ● মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: ড. আসাদুজ্জামান রিপন ● ৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মন্ত্রী ● মসলিন গবেষণায় সর্বোচ্চ সহায়তা ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেওয়ার আহ্বান পাট প্রতিমন্ত্রীর ● স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে জাতীয় হ্যাকাথনের ডাক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন
তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম চালুর লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। রোববার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অবকাঠামোগত উন্নয়ন, নতুন চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম ত্বরান্বিত করার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও নারীদের সচেতনতা বাড়াতে কাজ করছে সরকার। চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বছরে অন্তত কয়েক দিন নিজ নিজ গ্রামে গিয়ে নারীদের স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, দেশে মোট মৃত্যুর ৭১ থেকে ৭৩ শতাংশই ঘটছে অসংক্রামক রোগে। এছাড়া দেশে প্রতি এক লাখ নারীর মধ্যে ১৫ জনের স্তন ক্যান্সার শনাক্ত হয় এবং আক্রান্তদের প্রায় ৬৩ শতাংশই কোনো ধরনের স্ক্রিনিংয়ের আওতায় আসেন না। ফলে রোগ দেরিতে শনাক্ত হওয়ায় চিকিৎসা জটিল হয়ে পড়ে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

৮ ঘণ্টা আগে
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

৮ ঘণ্টা আগে
শেরে বাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরে বাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

৮ ঘণ্টা আগে
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৯ ঘণ্টা আগে
৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মন্ত্রী
মা ইলিশ সংরক্ষণ

৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মন্ত্রী

১০ ঘণ্টা আগে
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহায়তা ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেওয়ার আহ্বান পাট প্রতিমন্ত্রীর

মসলিন গবেষণায় সর্বোচ্চ সহায়তা ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেওয়ার আহ্বান পাট প্রতিমন্ত্রীর

১১ ঘণ্টা আগে