বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ইশরাক লেখেন, প্রধানমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার যে নির্দেশ দিয়েছিলেন, সেটি ছিল এযাবৎকালের সেরা পরামর্শ। প্রথমে বিষয়টিকে শাস্তি মনে হলেও প্রধানমন্ত্রী আগেই বুঝতে পেরেছিলেন যে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁর বিরুদ্ধে শক্তিশালী ষড়যন্ত্র সাজিয়েছে। চক্রটির উদ্দেশ্য ছিল ধারাবাহিকভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে তাঁর চরিত্র হনন করা এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি করে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানা।
তারেক রহমান তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন উল্লেখ করে ইশরাক আরও লেখেন, তিনি সবসময় তাঁর ভালো-মন্দের বিষয়টি চিন্তায় রাখেন। এছাড়া নিজ দলের কোনো সুবিধাবাদী নেতা ষড়যন্ত্রকারীদের সঙ্গে আঁতাত করলে প্রমাণ সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য।


