মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির পর ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রোববার) শ্যামাপূজা উপলক্ষে এই তিন দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও নির্দেশনার ওপর নির্ভর করবে। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামাপূজার উল্লেখ না থাকায় এসব প্রতিষ্ঠানে ছুটির বিষয়টি এখনো নিশ্চিত নয়।


