রাষ্ট্রপতির আদেশে উপসচিব জুয়েল রানার সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগের পাশাপাশি বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর এক রায়ে আদালত তাঁকে মেয়র হিসেবে জয়ী ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় এবার তাঁকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিল সরকার।


