ধর্মমন্ত্রীর সার্বিক সমন্বয়ে এই যাত্রীদের দেশে ফেরানো সম্ভব হয়। সৌদি আরবে অবস্থানকালে লাগেজ না পেয়ে বিপাকে পড়া এই যাত্রীদের নিজস্ব অর্থায়নে দুই দিনের খাবার, পোশাক ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেন মন্ত্রী। এছাড়া দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁদের আপ্যায়ন এবং নিজ গন্তব্য সিরাজগঞ্জে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থাও করে দেয় ধর্ম মন্ত্রণালয়।
নিরাপদে দেশে ফেরায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওমরাহযাত্রীরা। কাফেলার দলনেতা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সংকটের সময় বাংলাদেশ দূতাবাস, মক্কা-মদিনা হজ মিশন ও সৌদি কর্তৃপক্ষ তাদের সর্বাত্মক সহায়তা করেছে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদে হুথি বিদ্রোহীদের ওই হামলায় আহত সাতজন বাংলাদেশি ওমরাহযাত্রী এখনো সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন।


