প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু ● অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ ● আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাহারের দাবি টিআইবির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী উদ্যোক্তা গ্রেপ্তার ● পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাব লাউঞ্জে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিভল ● খতিব আবদুল মালেককে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা ● এনবিআর চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পেলেন আহসান হাবিব ● ২৮ অক্টোবরের মামলা সচল করে খুনিদের বিচারের দাবি জামায়াত আমীরের ● কর্মসংস্থান ও শ্রমিকদের কল্যাণ নিয়ে জনপ্রশাসন উপদেষ্টা-আইএলও বৈঠক ●

২৮ অক্টোবরের মামলা সচল করে খুনিদের বিচারের দাবি জামায়াত আমীরের

বিজ্ঞাপন
২৮ অক্টোবরের মামলা সচল করে খুনিদের বিচারের দাবি জামায়াত আমীরের
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণ করে ওই দিনের ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা’ আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি ওই ঘটনায় দায়ের করা প্রত্যাহারকৃত মামলা পুনরায় সচল করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন বানচাল করতে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা লগি-বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। সেদিন ঢাকাসহ সারাদেশে ১৪ জন নেতাকর্মী নিহত ও সহস্রাধিক আহত হন। মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করার মতো বর্বরোচিত ঘটনাও ঘটেছিল। তিনি অভিযোগ করেন, ২৮ অক্টোবরের মাধ্যমেই দেশে সন্ত্রাসী রাজনীতির সূচনা হয়, যা গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের আগপর্যন্ত অব্যাহত ছিল। বিগত সরকার খুনিদের বাঁচাতে মামলা প্রত্যাহার করে নিয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিহতদের স্মরণ করে দোয়া ও আহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি জড়িতদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) ঢাকা মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে আমীরে জামায়াত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া ২৮ অক্টোবর (বুধবার) সারাদেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে দলের সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম

তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম

৬ ঘণ্টা আগে
কবর দিতে বাধা: ক্ষমতায় গেলে জামায়াত কী করবে, প্রশ্ন তাসনিম জারার

কবর দিতে বাধা: ক্ষমতায় গেলে জামায়াত কী করবে, প্রশ্ন তাসনিম জারার

৮ ঘণ্টা আগে
সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন

সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন

১ দিন আগে
সিংহাসন টেকাতে যতটুকু দরকার, বিএনপির কাছে অভ্যুত্থান ততটুকুই হালাল: আসাদুজ্জামান ফুয়াদ

সিংহাসন টেকাতে যতটুকু দরকার, বিএনপির কাছে অভ্যুত্থান ততটুকুই হালাল: আসাদুজ্জামান ফুয়াদ

১ দিন আগে
২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের দুই দিনের কর্মসূচি

১ দিন আগে
গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান

গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান

২ দিন আগে