প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর অভিযোগের প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাহসিফ ● জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে হচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি ● তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ● শেরেবাংলা নগরে হচ্ছে না জাতীয় যুব মেলা, আয়োজন হবে সারা দেশে ● মেরিন একাডেমিতে ভর্তি ও দক্ষ নাবিক তৈরিতে কোনো আপস নয়: নৌপরিবহন সচিব ● দুই মাসে দৃশ্যমান অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরানোর হুঁশিয়ারি ● পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ● ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ২১ সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি সই ●

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

বিজ্ঞাপন
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কোনো কোনো কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটারদের সারি তৈরি হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮৫টি কেন্দ্রের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

উপনির্বাচনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তাঁদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন অন্যতম আলোচিত প্রার্থী। মনোনয়ন বৈধ হওয়া ছয়জনের মধ্যে বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে ৫ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার করেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য হয়। এ কারণে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছিলেন ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

৮ মিনিট আগে
মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

২৩ ঘণ্টা আগে
চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

চিকিৎসকের অবহেলায় যেন রোগীর ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

২ দিন আগে
ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু

ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু

২ দিন আগে
খতিব আবদুল মালেককে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা

খতিব আবদুল মালেককে ‘বাতিলের পা-চাটা গোলাম’ বললেন আমির হামজা

২ দিন আগে
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী

বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী

৩ দিন আগে