শুক্রবার (৩০ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার চুক্তির দাম ব্যারেলপ্রতি ২ ডলার ৭৬ সেন্ট বা ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১৭ ডলার ৬৪ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ ডলার ১২ সেন্ট বেড়ে ১০৪ ডলার ১২ সেন্টে উঠেছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ বেড়েছে।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাঝুঁকি বাড়লে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। বিওকে ফাইন্যানশিয়ালের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার জানান, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্ভাব্য সামরিক তৎপরতার দিকে এখন ব্যবসায়ীরা নজর রাখছেন।


