প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল

বিজ্ঞাপন
বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল
আন্তর্জাতিক বাজারে এক দিনের ব্যবধানে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে গত ছয় মাসের (এপ্রিলের পর) সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ঘিরে যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে উদ্বেগের কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের ডিসেম্বরের ফিউচার চুক্তির দাম ব্যারেলপ্রতি ২ ডলার ৭৬ সেন্ট বা ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১১৭ ডলার ৬৪ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ ডলার ১২ সেন্ট বেড়ে ১০৪ ডলার ১২ সেন্টে উঠেছে। সদ্য সমাপ্ত অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম ১৩ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ২ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাঝুঁকি বাড়লে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। বিওকে ফাইন্যানশিয়ালের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার জানান, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্ভাব্য সামরিক তৎপরতার দিকে এখন ব্যবসায়ীরা নজর রাখছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

২ ঘণ্টা আগে
আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

২ দিন আগে
থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

৬ দিন আগে
সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

১ সপ্তাহ আগে
ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

১ সপ্তাহ আগে
অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

১ সপ্তাহ আগে