শ্রমমন্ত্রী বলেন, শনিবার (৩১ অক্টোবর) শ্রমিকনেতা এবং পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনার পর এই বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরে লাগাতার আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। মজুরি বোর্ড ঘোষণার দিন আজ রোববারও রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাঁরা।


