প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মুক্তিযুদ্ধের পর এবার ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা চলছে: ধর্মমন্ত্রী ● গঙ্গা চুক্তিতে ভারতের সঠিক সিদ্ধান্তের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ● আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ● ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০ ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৫, ৬২ মামলা ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর দিলেন রাষ্ট্রপতি ● সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী ● খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী ● রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ●

খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

বিজ্ঞাপন
খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টিমান উন্নয়ন এবং সরকারি মজুত ব্যবস্থাপনা আরও কার্যকর করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কারিগরি ও আর্থিক সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। সোমবার সকালে সচিবালয়ে ডব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা কামনা করেন।

বৈঠকে খাদ্যমন্ত্রী জানান, সরকারি খাদ্যগুদামে সংরক্ষিত চালের মান দীর্ঘমেয়াদে বজায় রাখতে একটি সমন্বিত নীতিমালা ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নে ডব্লিউএফপির কারিগরি সহায়তা প্রয়োজন। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচিতে বিতরণ করা ফর্টিফায়েড চালের পুষ্টিগত কার্যকারিতা যাচাইয়ে ৪ থেকে সাড়ে ৪ লাখ মার্কিন ডলার ব্যয়ে একটি মূল্যায়ন গবেষণা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে সংস্থাটির আর্থিক সহায়তা প্রত্যাশা করেন তিনি। দুর্যোগ মোকাবিলায় কৌশলগত মজুত ব্যবস্থাপনার ওপরও জোর দেন মন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জবাবে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা আগামী পাঁচ বছরের পরিকল্পনায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৌশলগত মজুত ব্যবস্থাপনা ও স্কুল ফিডিং কর্মসূচিতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। ফর্টিফায়েড চালের গবেষণার জন্য তিনি একটি বিস্তারিত ধারণাপত্র (কনসেপ্ট নোট) তৈরির পরামর্শ দেন। বৈঠকে খাদ্যসচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে, একই দিন বিকেলে খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক, খাদ্য নিরাপত্তা ও খাদ্যশস্য সংরক্ষণ নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মুক্তিযুদ্ধের পর এবার ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা চলছে: ধর্মমন্ত্রী

মুক্তিযুদ্ধের পর এবার ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা চলছে: ধর্মমন্ত্রী

১৮ মিনিট আগে
গঙ্গা চুক্তিতে ভারতের সঠিক সিদ্ধান্তের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গঙ্গা চুক্তিতে ভারতের সঠিক সিদ্ধান্তের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২১ মিনিট আগে
আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

২৩ মিনিট আগে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০

২৮ মিনিট আগে
জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর দিলেন রাষ্ট্রপতি

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর দিলেন রাষ্ট্রপতি

৪৬ মিনিট আগে
সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

৫২ মিনিট আগে