প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মুক্তিযুদ্ধের পর এবার ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা চলছে: ধর্মমন্ত্রী ● গঙ্গা চুক্তিতে ভারতের সঠিক সিদ্ধান্তের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ● আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ● ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০ ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৫, ৬২ মামলা ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর দিলেন রাষ্ট্রপতি ● সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী ● খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী ● রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ●

আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

বিজ্ঞাপন
আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট সহনীয় পর্যায়ে রাখতে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে ভবনের ছাদে সৌর প্যানেল বা রুফটপ সোলার ব্যবস্থাকে অন্যতম কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ স্থাপনবিষয়ক এক মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না; সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ‘কার্বন ক্রেডিট’ অর্জনেও বিদ্যুৎ বিভাগ সহযোগিতা করবে। এছাড়া দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে আগামী ৩ ও ৪ নভেম্বর ঢাকায় ‘বাংলাদেশ সোলার এক্সপো’ আয়োজনের কথা জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সভায় সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালন ব্যয়ের একটি বড় অংশ বিদ্যুৎ ও গ্যাস বিলে খরচ হয়। ওপেক্স (OPEX) মডেলে সৌরবিদ্যুৎ স্থাপন করা গেলে এ ব্যয় অনেকাংশে কমানো সম্ভব। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এমন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান। সভায় বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ এবং বুয়েট, রাজশাহী ও যবিপ্রবিসহ ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মুক্তিযুদ্ধের পর এবার ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা চলছে: ধর্মমন্ত্রী

মুক্তিযুদ্ধের পর এবার ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা চলছে: ধর্মমন্ত্রী

২ ঘণ্টা আগে
গঙ্গা চুক্তিতে ভারতের সঠিক সিদ্ধান্তের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গঙ্গা চুক্তিতে ভারতের সঠিক সিদ্ধান্তের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০

২ ঘণ্টা আগে
জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর দিলেন রাষ্ট্রপতি

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর দিলেন রাষ্ট্রপতি

২ ঘণ্টা আগে
সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

২ ঘণ্টা আগে
খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে