প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মুক্তিযুদ্ধের পর এবার ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা চলছে: ধর্মমন্ত্রী ● গঙ্গা চুক্তিতে ভারতের সঠিক সিদ্ধান্তের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ● আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ● ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০ ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৫, ৬২ মামলা ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর দিলেন রাষ্ট্রপতি ● সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী ● খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী ● রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ●

গঙ্গা চুক্তিতে ভারতের সঠিক সিদ্ধান্তের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিজ্ঞাপন
গঙ্গা চুক্তিতে ভারতের সঠিক সিদ্ধান্তের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়েও দেশটির সরকারের কাছ থেকে দ্রুত বিস্তারিত তথ্য পাওয়ার আশা করছেন তিনি। সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

গঙ্গা চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর চুক্তির মেয়াদ শেষে করণীয় নির্ধারণে প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন। এতে পানিসম্পদ মন্ত্রী, অর্থ উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন। ভারতের সঙ্গে আনুষ্ঠানিক ও বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য দাবি ও মানুষের পানির চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার ভারতের সঙ্গে আলোচনায় এগোবে এবং সবচেয়ে উপযোগী সিদ্ধান্তটি নেবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অন্যদিকে, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে শামা ওবায়েদ জানান, এ বিষয়ে সেখানে থাকা বাংলাদেশ মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিষয়টি নিয়ে কাজ চলছে এবং শিগগিরই সৌদি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে আশা করছে সরকার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মুক্তিযুদ্ধের পর এবার ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা চলছে: ধর্মমন্ত্রী

মুক্তিযুদ্ধের পর এবার ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা চলছে: ধর্মমন্ত্রী

২ ঘণ্টা আগে
আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

আগামী গ্রীষ্মে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

২ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০

২ ঘণ্টা আগে
জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর দিলেন রাষ্ট্রপতি

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর দিলেন রাষ্ট্রপতি

২ ঘণ্টা আগে
সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

২ ঘণ্টা আগে
খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে