ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন মুক্তিযুদ্ধ বা জুলাই চেতনাকে নিজেদের রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার মুক্তিযোদ্ধাদের ৫ লাখ এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের ৫ লাখসহ মোট ১০ লাখ টাকার নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, মুরাদনগর সার্কেল পুলিশ সুপার কামরুজ্জামানসহ স্থানীয় প্রশাসন ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


