প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আদালতে হাজির না হওয়ায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি ● খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর ● নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক ● পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী ● একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ● আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন ● শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে ● শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু ● নাগরিক সচেতনতায় অর্ধেক এডিস মশা ধ্বংস করা সম্ভব: ডিএসসিসি জরিপ ● গণপূর্ত অধিদপ্তরের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: গণপূর্ত মন্ত্রণালয় ●

অবকাঠামো খাতে চীনের সিআরসিসিকে বিনিয়োগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিজ্ঞাপন
অবকাঠামো খাতে চীনের সিআরসিসিকে বিনিয়োগের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
দেশের অবকাঠামো উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থায় চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনকে (সিআরসিসি) সরাসরি বা পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সিআরসিসির চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) দাই হেগেনের (Dai Hegen) নেতৃত্বাধীন এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, গ্রামকে শহরে রূপান্তরের রূপকল্প বাস্তবায়নে গ্রামীণ ও শহর অঞ্চলের সড়ক যোগাযোগ, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় সিআরসিসি তাদের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। এ সময় তিনি যেকোনো উন্নয়ন কর্মকাণ্ড সহজ করতে বর্তমান সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তার নিশ্চয়তা দেন। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং সড়ক ও সেতু নির্মাণ খাতে চীন সরকারের ক্রমাগত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মীর শাহে আলম।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জবাবে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন জানান, বাংলাদেশে বর্তমানে সংস্থাটির ১ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪টি প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার রেল সংযোগ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর মতো মেগা প্রকল্প সফলভাবে সম্পন্ন করার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামীতে নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ এবং গ্রামীণ এলাকায় আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী সিআরসিসি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহা. আবদুস সালাম এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর

খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর

১৩ মিনিট আগে
নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক

নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক

১ ঘণ্টা আগে
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন

আগামী বছর ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় ছুটি ৬ দিন

১ ঘণ্টা আগে
শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

১ ঘণ্টা আগে
শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

১ ঘণ্টা আগে