ঢাকা জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান থাকায় অনেক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে কিছু ফ্যাসিস্ট ও নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের বাধা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দেশ ছেড়ে পালানো ব্যক্তিরা বাইরে থেকে ষড়যন্ত্র করলেও তারা সফল হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ সময় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ উপস্থিত ছিলেন।


