প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি ● অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ● হাম উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু ● ঢাবিতে ১ টাকা জরিমানা দিতেও যেতে হয় ব্যাংকে ● আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ ● আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী ● মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক ● ভূমি অফিসে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত ● ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী ● ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ●

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮

বিজ্ঞাপন
ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮
বেতন বাড়ানো ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভ ও ধর্মঘট হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষ রাস্তায় নেমে আসেন।

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৩ সদস্য আহত হয়েছেন এবং ৪৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ৮৬টি ঘটনা ঘটেছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রণালয় বলেছে, অধিকাংশ অনুমোদিত বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও প্যারিস, লিওঁ, রেন ও তুলুজ শহরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ, এর মধ্যে প্যারিসে ৬৫ হাজার। তবে শ্রমিক সংগঠন সিজিটি দাবি করেছে, বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ, শুধু প্যারিসেই ৩ লাখ ৫০ হাজার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সিজিটির মহাসচিব সোফি বেনে ধর্মঘটকে ‘অত্যন্ত কার্যকর’ উল্লেখ করে শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সব শ্রমিকের বেতন বাড়ানোর পাশাপাশি ন্যূনতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধির দাবি জানান।

বিক্ষোভ ও ধর্মঘটের প্রভাব মোকাবিলায় শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু। আগামী সোমবার প্যারিসের মাতিনিয়ঁতে এই ‘সামাজিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ধর্মঘটের প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও। উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮৪টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০টিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। শিক্ষক সংগঠন এসএনইএস-এফএসইউর দাবি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর ৫২ শতাংশ কর্মী ধর্মঘটে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

১১ ঘণ্টা আগে
ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোটকে আরব দলগুলোর জোটের সমর্থন

ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোটকে আরব দলগুলোর জোটের সমর্থন

১ দিন আগে
পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা

পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা

১ দিন আগে
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আব্দুল এল-সাঈদ

২ দিন আগে
কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন

কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়, চাপে ট্রাম্প প্রশাসন

২ দিন আগে
ভারতে মসজিদ-মাদ্রাসা ভাঙচুর বন্ধ ও ইউসিসি বাতিলের দাবি জমিয়তের

ভারতে মসজিদ-মাদ্রাসা ভাঙচুর বন্ধ ও ইউসিসি বাতিলের দাবি জমিয়তের

৩ দিন আগে