প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মঠবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী ● ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই ● কওমি মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: জমিয়তে উলামায়ে ইসলাম ● সেই ফ্যাসিস্টকে আর ফিরতে দেওয়া হবে না: ধর্ম প্রতিমন্ত্রী ● ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ ● যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ● দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ: বাণিজ্যমন্ত্রী ● বাদামি রুটি কি সত্যিই বেশি স্বাস্থ্যকর ● বিয়ে করলেন পারশা মাহজাবিন, তবে জানাতে চান না বরের পরিচয় ●

৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণ

বিজ্ঞাপন
৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণ
নতুন দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার পরপরই দেশে চেপে বসে একদলীয় বাকশালি শাসন; দুর্ভিক্ষে হাজারো মানুষ মৃত্যুর মুখে পড়ে, সঙ্গে ছিল রক্ষীবাহিনীর সন্ত্রাস ও নির্যাতন। অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়ে, যুক্ত হয় জাসদের সহিংস রাজনীতি। এমন ক্রান্তিকালে ১৯৭৫ সালের নানা ঘটনার পরিক্রমায় সামনে আসে ৭ নভেম্বর।

৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানের মাধ্যমে যা শুরু হয়েছিল, তার পরিসমাপ্তি ঘটে ৭ নভেম্বর।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ওই ঘটনাপ্রবাহের মূল চরিত্র ছিলেন খালেদ মোশাররফ, জাসদ নেতা কর্নেল আবু তাহের ও তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। তবে ৭ নভেম্বর সিপাহী ও জনতার সমর্থনে জিয়াউর রহমানই মূল নায়ক হয়ে ওঠেন; খালেদ মোশাররফ ও কর্নেল তাহের ছিটকে যান। এরপর জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করেন। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নজর দেন, বাকশালের কেন্দ্রীভূত ব্যবস্থা থেকে রাষ্ট্রনিয়ন্ত্রিত উদার বাজার ব্যবস্থার দিকে এগিয়ে যান এবং দেশি-বিদেশি বিনিয়োগের দুয়ার সহজ করেন। তাঁর আমলে এনজিওগুলো নতুনভাবে কাজের সুযোগ পায়, ক্ষুদ্রঋণের বিকাশ ঘটে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

একই সঙ্গে তিনি রাজনীতি সবার জন্য উন্মুক্ত করে দেন—বাকশালে বিলুপ্ত আওয়ামী লীগসহ অন্যান্য দল নিজ নামে রাজনীতিতে ফেরার সুযোগ পায়। তাই দেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর এক ঐক্যের প্রতীক, আর এর মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 

স্বাধীন ও স্বনির্ভর দেশ গঠনের প্রকৃত সূচনা হয়েছিল ৭ নভেম্বর বিপ্লবের হাত ধরে; ১৯৭১ সালের পর সারা দেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়েছিল সেদিন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে
৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

৬ ঘণ্টা আগে
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৮

৬ ঘণ্টা আগে
দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে

দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে

৬ ঘণ্টা আগে
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯ ঘণ্টা আগে