প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আগামীকাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন ● পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মেলা উদ্বোধন ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের বিশেষ প্রণোদনা দেবে সরকার ● মুন্সীগঞ্জে কুন্ডেরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ● টেকসই নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ● বয়কট করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি ● ইসলাম ও মুসলিম বিশ্ব সম্পর্কে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের চিন্তা ও দর্শন ● চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী ● পতিত সরকারের আমলে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিল: তিতুমীর ● মঠবাড়িয়ায় ডিবির জালে দুই মাদক কারবারি, ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার ●

জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত

বিজ্ঞাপন
জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত
সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পঁচাত্তরের ৭ নভেম্বর বন্দিদশা থেকে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে উদ্ধার করেছিল সেনাবাহিনী। এ কৃতিত্ব জাসদের নয়।

শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি (রাওয়া) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, জাসদের দাবি, তারাই জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেছিল। এই কৃতিত্ব জাসদের নয়। কারণ, তাকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি; এতে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন কর্নেল মহিউদ্দীন। ফোর বেঙ্গলও তাকে উদ্ধারের চেষ্টা করেছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সেদিনের ঘটনাবলির বর্ণনা দিয়ে তিনি বলেন, ৭ নভেম্বর সকাল ৬টার দিকে তিনি টু ফিল্ডে গিয়ে দেখেন, জিয়াউর রহমান ইউনিটটির অধিনায়কের কার্যালয়ে বসে আছেন। তার পাশে ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত ডিরেক্টর অব মিলিটারি অপারেশনস (ডিএমও) লেফটেন্যান্ট কর্নেল নুরুদ্দীন খান।

প্রায় আধা ঘণ্টা পর কর্নেল তাহের গণবাহিনীর সদস্যদের নিয়ে সেখানে আসেন। জিয়াউর রহমানের সঙ্গে কথা বলে তাকে তাদের সঙ্গে যেতে বলেন; সৈনিকদের সামনে ২১ দফা বা ১৭ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিতেও বলেন। তবে জিয়াউর রহমান তাতে রাজি হননি। তিনি আগেই রেডিও ও টেলিভিশনে বক্তব্য দিয়ে ফেলেছেন জানিয়ে অন্য কোথাও যেতে অস্বীকৃতি জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সাখাওয়াত হোসেন আরও বলেন, সেদিন জিয়াউর রহমানকে একবার বাইরে নিতে পারলে তিনি আর ফিরে আসতেন না। এতে কর্নেল তাহের ও জাসদের একটি অংশ নিজেদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রক্ষমতা দখলের সুযোগ পেত।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

জিয়াউর রহমানের প্রশংসা করে তিনি বলেন, তার সততা ও সাহসিকতা ছিল অনন্য। মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে বিভেদ দূর করে সেনাবাহিনীতে ঐক্য প্রতিষ্ঠা এবং বাহিনীর সম্প্রসারণে তিনি ভূমিকা রেখেছিলেন। গত ১৫ বছরে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নৈতিকতা ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি; দেশকে শক্তিশালী করতে হলে সেনাবাহিনীকে আবারও সর্বোচ্চ পেশাদারিত্বে ফিরে যেতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আগামীকাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আগামীকাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন

১ ঘণ্টা আগে
টেকসই নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

টেকসই নগরায়ণের লক্ষ্যে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যানের কাজ চলছে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

৩ ঘণ্টা আগে
চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী

৬ ঘণ্টা আগে
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৭ ঘণ্টা আগে
৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

৭ ঘণ্টা আগে
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

৭ ঘণ্টা আগে