মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘সাইবারসিকিউরিটি অ্যান্ড ডেটা প্রোটেকশন’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের কার্যক্রম নিরাপদ ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা অপরিহার্য। প্রতিক্রিয়াশীল মনোভাবের পরিবর্তে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতো ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষাও এখন অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির ফলে সাইবার ঝুঁকি বাড়ছে, তাই আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে দেশি-বিদেশি সাইবার বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই সেমিনারের আয়োজন করা হয়।


