প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী ● কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত ● সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা ● নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম ● সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ● দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী ● আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ● ‘আন্তালিয়া লিডার্স সামিট’ শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ● জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য ●

অসামান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে বিশেষ স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ

বিজ্ঞাপন
অসামান্য বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে বিশেষ স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে ইনভেস্ট বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইনভেস্ট বাংলাদেশের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।

ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন; এর অংশ হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর জমা দেওয়া কার্যক্রমের বিবরণ থেকে আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চমানের অর্জন বিবেচনায় স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী বিশেষ স্বীকৃতির জন্য সংস্থা নির্বাচন করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাংলাদেশে বিনিয়োগ সহজ করতে নেওয়া বিভিন্ন সংস্কার এবং এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে ইনভেস্ট বাংলাদেশের ভূমিকা—মূলত এই দুটি ক্ষেত্রে কাজের জন্য সংস্থাটি স্বীকৃতি পেয়েছে। সম্পূর্ণ বিদ্যুৎচালিত টার্মিনালটি ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে; চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৪৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগ উন্নয়নের কাজ শুধু কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। বিনিয়োগকারীরা যাতে তাঁদের পরিকল্পনা বাস্তবায়নে আরও সহজে এগোতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার অর্জন।’

২০২৫ সালে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে নেওয়া সংস্কারগুলো প্রণয়নের আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হয়। সংস্কারগুলোর মধ্যে ছিল আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ, বিদেশি পেশাজীবীদের নিরাপত্তা ছাড়পত্রের প্রক্রিয়া ডিজিটাল করা এবং বিদেশ থেকে ঋণ গ্রহণ ও মূলধন প্রত্যাবাসন সহজ করার উদ্যোগ। এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাতও চিহ্নিত করা হয়। ২০২৬ সালের মার্চে সংস্থাটি ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে, যার অগ্রগতি প্রতিবেদন সেপ্টেম্বরে প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এই সময়ের মধ্যে কয়েকটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে ইনভেস্ট বাংলাদেশ গঠিত হয়; ফলে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল ও পিপিপি কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে আসে। ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে আসা প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

৪৮ মিনিট আগে
রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

২ ঘণ্টা আগে
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

৫ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করবে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া

১ দিন আগে
অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ

১ দিন আগে
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

২ দিন আগে