প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী ● কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত ● সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা ● নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম ● সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ● দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী ● আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ● ‘আন্তালিয়া লিডার্স সামিট’ শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ● জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য ●

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রিজভী

বিজ্ঞাপন
সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রিজভী
কেবল মুখস্থবিদ্যায় পরীক্ষা দিয়ে পাস করা কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের ‘নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে—দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে। চাকরি ও আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন রয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদ হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ভালো, তবে তা স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হওয়ার পর সেই ইগো হালকা করে নিজেকে আত্মসম্মানের দিকে নিয়ে যেতে হবে। পাঠদানকে আনন্দময় করে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষকদের এমনভাবে পাঠদান করতে হবে যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আনন্দ পায় এবং ক্লাসের প্রতি আকৃষ্ট হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে নিজের নবীনবরণের স্মৃতিচারণ করে রিজভী বলেন, সময়ের স্রোতে পদ্মা-বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতির চিরায়ত ধারা থেমে থাকেনি। ইন্টারমিডিয়েটে পড়ার সময় শিক্ষক রুহুল আমিন স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস এত চমৎকারভাবে পড়াতেন যে আজও সেই সংলাপগুলো কানে বাজে। দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি টেনে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে; সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম ও বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

৪৫ মিনিট আগে
আমির হামজাকে শরিয়া আইনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: রাশেদ খাঁন

আমির হামজাকে শরিয়া আইনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: রাশেদ খাঁন

৪ ঘণ্টা আগে
ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

৪ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়ানোর প্রত্যাশা

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিনিয়োগ বাড়ানোর প্রত্যাশা

১ দিন আগে
প্রমাণ পেলেন, আ. লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবির মাঠে থাকে না

প্রমাণ পেলেন, আ. লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবির মাঠে থাকে না

১ দিন আগে
পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ

পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ

২ দিন আগে