প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী ● কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত ● সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা ● নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম ● সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ● দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী ● আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ● ‘আন্তালিয়া লিডার্স সামিট’ শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ● জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য ●

আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

বিজ্ঞাপন
আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে
বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ককটেল বিস্ফোরণসহ দেশজুড়ে একের পর এক গাড়িতে নাশকতার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের তীব্র সমালোচনা করে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি প্রশ্ন রেখে বলেন, আর কত বোমা হামলা বা কত গাড়ির ওপরে হামলা হলে আমরা বুঝব যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে?

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে ড. মাসুদ বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল—বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ওপর শুধু ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। অথচ বিভিন্ন গণমাধ্যম ও বাস্তব চিত্র অনুযায়ী কেবল একটি-দুটি নয়, শত শত গাড়ির ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এ ধরনের বাস্তবতায় দেশে আর কত মানুষের ক্ষতি হলে বা কত বোমা বিস্ফোরণ হলে সরকার পরিস্থিতি অবনতি হয়েছে বলে স্বীকার করবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতি ও সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতদলীয় এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের উসকানি ও মদদে সশস্ত্র গ্রুপগুলো দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে, যাতে অনেকে হতাহত হয়েছেন। অথচ এর বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যে ধরনের দৃশ্যমান ও শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা কতটা নেওয়া হয়েছে—তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যম ও স্থানীয় তথ্যসূত্রে জানা যাচ্ছে, পার্বত্য অঞ্চলে দায়িত্বরত সেনা ও নিরাপত্তা সদস্যদের কাছে যে ধরনের অস্ত্র রয়েছে, তার চেয়েও অত্যাধুনিক অস্ত্র রয়েছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সাজেকসহ পার্বত্য অঞ্চলের পর্যটনশিল্প ধ্বংস করার পাঁয়তারার অংশ হিসেবে পুরো পার্বত্য অঞ্চলটিকে হাতছাড়া করার গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ড. মাসুদ বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কী ভূমিকা পালন করছেন, তা জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

৫ মিনিট আগে
নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ মিনিট আগে
‘আন্তালিয়া লিডার্স সামিট’ শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

‘আন্তালিয়া লিডার্স সামিট’ শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য

১ ঘণ্টা আগে
মিয়ানমার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ দূতের সচিবের (দ্বিপক্ষীয়) সঙ্গে সাক্ষাৎ

মিয়ানমার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ দূতের সচিবের (দ্বিপক্ষীয়) সঙ্গে সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও নেপাল

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও নেপাল

২ ঘণ্টা আগে