প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী ● কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত ● সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা ● নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম ● সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ● দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী ● আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ● ‘আন্তালিয়া লিডার্স সামিট’ শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ● জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য ●

নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জার্মানি থেকে পালিয়ে যাওয়া হিটলারের নাৎসি বাহিনীর মতো গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে জাতীয় সংসদে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মানবাধিকার সমুন্নত রেখে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দেন তিনি। বুধবার জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই বিরোধীদলীয় নেতার অতীতের কিছু বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পরপরই ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা করেছিলেন যে, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর যে নির্যাতন চালিয়েছে, কোনো অনুতাপ বা ক্ষমা চাওয়া ছাড়াই এভাবে একতরফা ক্ষমা করে দেওয়া দেশবাসী ও সরকার যৌক্তিক মনে করে না। এমনকি ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনে ব্রিটিশ চেম্বার অব কমার্সের অনুষ্ঠানেও তিনি ফ্যাসিস্টদের রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আখ্যা দিয়েছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চলমান নাশকতাকে আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৪ সালের ৪ জুন তৎকালীন হোটেল শেরাটনের সামনে আওয়ামী লীগের ডাকা হরতালে গানপাউডার দিয়ে বিআরটিসির বাসে আগুন ধরিয়ে যেভাবে জীবন্ত ১১ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল, সেই ইতিহাস দেশবাসী ভোলেনি। এমনকি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এখনো রয়েছে। সীমান্তের ওপার থেকে সাম্প্রতিক অস্থিরতায় মদদ দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা বলেছেন সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেওয়া হচ্ছে—আমি এতে একমত। তবে ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিনদেশি সংস্থার গোপন বৈঠকের সঙ্গে এই সুড়সুড়ির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও কলে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের তালিকা তৈরি ও ঘরবাড়ি ভাঙার যে হুমকি দেওয়া হচ্ছে, তা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) ফিরলে নাকি জুলাই বিপ্লবীদের শিক্ষা দেবেন। কিন্তু মহান আল্লাহ হয়তো তাকে আর সেই সুযোগ দেবেন না। যেভাবে পুরো একটি দল দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি ছেড়ে পালানোর সঙ্গেই এর তুলনা চলে। নাৎসিরা যেমন আর ফিরে আসতে পারেনি, তেমনি ফ্যাসিস্ট আওয়ামী শক্তিও আর বাংলাদেশে ফিরতে পারবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর কখনোই পেটুয়া বাহিনীতে পরিণত করা হবে না জানিয়ে তিনি বলেন, সরকার মানবাধিকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল; তবে প্রয়োজনে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং জুলাই আন্দোলনের গণহত্যার বিচারের অঙ্গীকার পূরণে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম এখন থেকে জেলায় জেলায় তদন্ত কার্যক্রম শুরু করবে। সরকারের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীলতাকে দুর্বলতা না ভাবার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারা জানে এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না, আয়নাঘরে থাকতে হবে না কিংবা রিমান্ডে অমানবিক নির্যাতন সহ্য করতে হবে না—এই উদারতার সুযোগ তারা নেওয়ার চেষ্টা করছে। তবে মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই নাশকতাকারীদের সব চক্রান্ত সরকার নস্যাৎ করবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

৫ মিনিট আগে
আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

৪৫ মিনিট আগে
‘আন্তালিয়া লিডার্স সামিট’ শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

‘আন্তালিয়া লিডার্স সামিট’ শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য

১ ঘণ্টা আগে
মিয়ানমার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ দূতের সচিবের (দ্বিপক্ষীয়) সঙ্গে সাক্ষাৎ

মিয়ানমার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ দূতের সচিবের (দ্বিপক্ষীয়) সঙ্গে সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও নেপাল

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও নেপাল

২ ঘণ্টা আগে