বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়। কপ-৩১-এ অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ নৈশভোজের আয়োজন করেন।
নৈশভোজে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এর আগে সকালে তিনি কপ-৩১ সম্মেলনে যোগ দেন এবং সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার তিন দিনের সফরে আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী; সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।




