প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ● ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব ● কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ ●

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

বিজ্ঞাপন
২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি
সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্ববরেণ্য ইসলামী স্কলার, পাকিস্তানের প্রখ্যাত আলেম ও ফকিহ, শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। আগামী ২২-২৮ নভেম্বর সফরকালে তিনি দেশের বিভিন্ন মাদরাসা, ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ও সম্মেলনে অংশগ্রহণ করবেন।

এর মধ্যে ২৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান ও নামাজে ইমামতি করবেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বুধবার (১১ নভেম্বর) ঢাকাস্থ শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সফরসূচিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অসুস্থতার কারণে মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফরের সূচিতে এর আগে কয়েক দফা পরিবর্তন আনা হয়। পরবর্তীতে গত ৬ নভেম্বর পূর্বনির্ধারিত অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কাটছাঁট করে কেবল কয়েকটি নির্দিষ্ট প্রোগ্রামের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদে ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন, ২৪ নভেম্বর দারুল উলূম হাটহাজারী মাদরাসায় ওলামা সম্মেলন, ২৫ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা মাঠে ইসলামী মহাসম্মেলন, ২৬ নভেম্বর বেফাক ও হাইআতুল উলয়া আয়োজিত ওলামা সম্মেলন এবং ২৮ নভেম্বর জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর দুপুরে বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান, বাদ এশা জামিয়া হাকীমুল উম্মত, কেরানীগঞ্জে ইসলাহি বয়ান করবেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিজ্ঞপ্তিতে মুফতি মিজানুর রহমান সাঈদ দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের শাইখুল ইসলামের সুস্থতা ও নিরাপদ সফরের জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানি বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি স্কলার, ফকিহ, মুহাদ্দিস এবং আধুনিক ইসলামি অর্থনীতির অন্যতম রূপকার। ১৯৪৩ সালে ভারতের দেওবন্দে জন্মগ্রহণকারী এই মনীষী পাকিস্তানের সাবেক প্রধান মুফতি মুহাম্মদ শফি উসমানি (রহ.)-এর সুযোগ্য সন্তান। তিনি বর্তমানে জামিয়া দারুল উলুম করাচির মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়ত আপিল বেঞ্চের সাবেক বিচারপতি ছিলেন এবং সৌদি আরবের অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির স্থায়ী সদস্য। আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় তাফসির, হাদিস ও ইসলামী অর্থনীতি বিষয়ে তাঁর শতাধিক কালজয়ী গ্রন্থ রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

১ মাস আগে
জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

১ মাস আগে
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

১ মাস আগে
মুলাদীতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

মুলাদীতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

১ মাস আগে
সিঙ্গাপুরের সেম্বাওয়াংয়ে ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী এক মসজিদ

সিঙ্গাপুরের সেম্বাওয়াংয়ে ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী এক মসজিদ

২ মাস আগে
৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

২ মাস আগে