প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ● ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব ● কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে ● স্মৃতিতে সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস, নাগরিক শোকসভা ●

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে

বিজ্ঞাপন
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটা এয়ারপোর্ট চালু করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ঢাকা থেকে একশ কিলোমিটারের মধ্যে আর কোনো বিমানবন্দর দরকার আছে বলে মনে হয় না; ত্রিশালের বিমানবন্দরের স্থানটি ১শ কিলোমিটারের বেশি দূরে। প্রায় দুই হাজার একর জমি দরকার, সেগুলো নিয়ে কাজ চলছে; সমীক্ষায় সবকিছু ঠিক থাকলে তবেই এগোনো হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে বিমান পরিবহণ মন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে উৎখাত হওয়া ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে এমন কল্পনা করা অবান্তর। তাদের ইন্ধনে কিছু দুষ্কৃতকারী সহিংসতার ঘটনা ঘটাচ্ছে এবং তা এআই প্রযুক্তির মাধ্যমে বেশি বেশি করে দেখানো হচ্ছে, যাতে সরকার স্থির হতে না পারে। তবে অস্থিরতা সৃষ্টির এসব চেষ্টা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে এবং দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে কেউ পার পাবে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে উসকানি দিয়ে শ্রমিকদের কাজ বন্ধ রেখে কারখানা নষ্ট করার যে চেষ্টা হয়েছিল, শ্রমিকরা তা বুঝতে পেরেছে। তাদের ওয়েজবোর্ড হয়েছে; প্রধানমন্ত্রী শ্রমিকদের আয়-রোজগার বাড়ানোর জন্য পরিশ্রম করছেন। আন্দোলন শ্রমিকরা করেননি, ফ্যাসিস্টদের কিছু গুপ্তচর ইন্ধন দিয়ে এ আন্দোলন করিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পর্যটন মন্ত্রী আরও বলেন, নেত্রকোনার দুর্গাপুর, বিরিশিরি ও ময়মনসিংহের হালুয়াঘাট—এগুলো সব মিলিয়ে পর্যটন এলাকা করার মহাপরিকল্পনা রয়েছে সরকারের।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

‘গ্রামকে শহরে রূপান্তর নয়, গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের প্রকৃত পথ’—এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিপক্ষ দল নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পক্ষে অংশ নেওয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়। পরে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ত্রিশাল আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের মেয়র রুকুনুজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার কামরুল হাসানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী

দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী

৩৯ মিনিট আগে
কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ

কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ

১ ঘণ্টা আগে
স্মৃতিতে সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস, নাগরিক শোকসভা

স্মৃতিতে সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস, নাগরিক শোকসভা

২ ঘণ্টা আগে
আবারও কালি মাখানো হলো শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভে

আবারও কালি মাখানো হলো শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভে

৫ ঘণ্টা আগে
মাদরাসায় অগ্নিকাণ্ডে আল-হাইআতুল উলয়ার উদ্বেগ

মাদরাসায় অগ্নিকাণ্ডে আল-হাইআতুল উলয়ার উদ্বেগ

৯ ঘণ্টা আগে
কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত

কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত

২৩ ঘণ্টা আগে