প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু ● কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু ● রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ●

কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন
কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ সন্ধ্যায় জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বাস্তবায়নাধীন ‘ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট’ প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং কেন্দ্রটির আধুনিকায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মৎস্য অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে জেলেরা তাদের আহরিত মাছের ন্যায্যমূল্য প্রাপ্তির সুযোগ পাবেন এবং মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ সময় প্রকল্পের নির্মাণকাজ পরিচালনার জন্য জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের (JDC–Konoike Joint Venture) ম্যানেজার মি. হাজুই, মি. ইকেদা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ম্যানেজার হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সোয়েব সালেহীনসহ জাইকা প্রকল্প ও বিএফডিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

উল্লেখ্য, ২৩২ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে (জিওবি ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা) বাস্তবায়নাধীন প্রকল্পটির মেয়াদকাল জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে বার্ষিক মৎস্য অবতরণের পরিমাণ ৭ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে। একই সঙ্গে বছরে বরফ উৎপাদনের সক্ষমতা ৫ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে। প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং সুবিধা সৃষ্টি হবে এবং ট্রলার থেকে মাছ অবতরণের অপেক্ষাকাল প্রায় দুই ঘণ্টা কমবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

৩৮ মিনিট আগে
দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী

দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী

২ ঘণ্টা আগে
কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ

কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ

৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে

৩ ঘণ্টা আগে
স্মৃতিতে সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস, নাগরিক শোকসভা

স্মৃতিতে সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস, নাগরিক শোকসভা

৪ ঘণ্টা আগে
আবারও কালি মাখানো হলো শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভে

আবারও কালি মাখানো হলো শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভে

৭ ঘণ্টা আগে